আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

Front line Bangladesh 18 Aug, 2026 • 01:06 PM
ছবির ক্যাপশন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বঙ্গোপসাগরে নিম্নচাপ মৌসুমি নিম্নচাপ উপকূলে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ার শঙ্কা আবহাওয়া পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দর কক্সবাজার বন্দর মোংলা বন্দর পায়রা বন্দর উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা মাছ ধরার নৌকা ট্রলার সাগরে সতর্কতা ঝাড়খণ্ডে নিম্নচাপ বাংলাদেশের আবহাওয়া Weather Bangladesh
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 01:06 PM
বিজ্ঞাপন (Compact)