আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

টাইগার শ্রফের আগে নিশানায় ছিলেন ইমরান হাশমি, দাবি পুলিশের

Front line Bangladesh 27 Oct, 2026 • 05:46 PM
ছবির ক্যাপশন: টাইগার শ্রফের আগে নিশানায় ছিলেন ইমরান হাশমি, দাবি পুলিশের

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে। এবার মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নাম। পুলিশের দাবি, টাইগার শ্রফকে নিশানা করার আগে ইমরান হাশমির বাড়িও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। তবে স্থানীয় এলাকায় খোঁজখবর করেও অভিনেতার বাড়ির ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয় তারা।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, টাইগারকে নিশানা করার আগে অভিযুক্তরা বলিউডের আরও কয়েকজন তারকার বাড়ির অবস্থান জানার চেষ্টা করেছিল। প্রথমে সালমান খানের বাড়িতে রেকি করা হয়। এরপর আমির খানের বাড়ির ঠিকানা খোঁজার চেষ্টা চালায় তারা। তবে আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে গেছেন—এ তথ্য অভিযুক্তদের জানা না থাকায় তাঁর বাড়িও খুঁজে পেতে ব্যর্থ হয় তারা।

এরপর ইমরান হাশমির বাড়িতে রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছেন কর্মকর্তারা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ করেও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে পারেনি অভিযুক্তরা।

তদন্তে আরও উঠে এসেছে, অন্য অভিনেতাদের বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের রিল দেখে তাঁকে লক্ষ্য করার সিদ্ধান্ত নেয় অভিযুক্তরা। পুলিশের বক্তব্য অনুযায়ী, টাইগার প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ তথ্য পাওয়ার পর তাঁর চলাফেরার ওপর নজর রাখা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

ঘটনাটির তদন্ত চলছে। অভিযুক্তদের পরিকল্পনা ও সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সূত্র: দ্য উইক

ট্যাগ
টাইগার শ্রফের আগে নিশানায় ছিলেন ইমরান হাশমি দাবি পুলিশের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Oct, 2026 • 05:46 PM
বিজ্ঞাপন (Compact)