আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:39
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

পুলিশের হেফাজত থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

Front line Bangladesh 28 Sep, 2026 • 02:36 PM
ছবির ক্যাপশন: পুলিশের হেফাজত থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। এ ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়ার পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছায়।

সেখানে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বললে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। ওই সময় সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায় সে।

কারাগার সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় গাড়িচালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার কারণ ও দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা তদন্তে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ
পুলিশের হেফাজত থেকে পিচ্চি রাজার পলায়ন ৫ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 02:36 PM
বিজ্ঞাপন (Compact)