আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 2:31
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

Front line Bangladesh 26 Oct, 2026 • 01:57 PM
ছবির ক্যাপশন: সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক | ফ্রন্ট লাইন বাংলাদেশ:
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইজিপি বলেন, স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ঘটনায় কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও সমীচীন নয়।
আইজিপি আরও বলেন, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ও মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি জানান, পুলিশের অভ্যন্তরে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক কারবার প্রতিরোধ এবং পুলিশের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য অনুষ্ঠানে গুরুত্ব পায়।
ট্যাগ
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 26 Oct, 2026 • 01:57 PM
বিজ্ঞাপন (Compact)