আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:39
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

Front line Bangladesh 18 Oct, 2026 • 02:41 PM
ছবির ক্যাপশন: দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইন্টারপোল থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে দুদককে এ তথ্য জানানো হয়েছে।

তবে কাতারের ঠিক কোন এলাকা থেকে, কখন এবং কী পরিস্থিতিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ ছাড়া গ্রেপ্তারের পর তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক এই বিমানবাহিনী প্রধানের গ্রেপ্তারের ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Oct, 2026 • 02:41 PM
বিজ্ঞাপন (Compact)