আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

খুলনায় বাড়ি ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

Front line Bangladesh 27 Oct, 2026 • 08:23 PM
ছবির ক্যাপশন: খুলনায় বাড়ি ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি: খুলনায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল ইসলাম বাদল (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার চক্রাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাদলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন ওয়াহিদুল ইসলাম বাদল। পথে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক খন্দকার জানান, বাদলের বুকে একটি এবং পিঠে আরেকটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ
খুলনায় বাড়ি ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Oct, 2026 • 08:23 PM
বিজ্ঞাপন (Compact)