আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

Front line Bangladesh 27 Oct, 2026 • 03:54 PM
ছবির ক্যাপশন: এইচএসসি ও সমমানের ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষা আয়োজনের জন্য সারাদেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ট্যাগ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Oct, 2026 • 03:54 PM
বিজ্ঞাপন (Compact)