আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:54
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

Front line Bangladesh 23 Aug, 2026 • 08:35 PM
ছবির ক্যাপশন: স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

রোববার সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তবে স্থানীয় নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের সংকটে মানুষ চরম কষ্টে আছে। সরকার বিষয়টি অনুধাবন করছে এবং দ্রুত এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি।

রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ অনেক পরে তেলের দাম সমন্বয় করেছে।

বিদ্যুতের বর্তমান সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Aug, 2026 • 08:35 PM
বিজ্ঞাপন (Compact)