আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

সারা দেশে আজ থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

Front line Bangladesh 12 Sep, 2026 • 11:02 AM
ছবির ক্যাপশন: সারা দেশে আজ থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

আজ সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

সূত্র: বাসস

ট্যাগ
সারা দেশে আজ থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Sep, 2026 • 11:02 AM
বিজ্ঞাপন (Compact)