আহমাদ আতাউল্লাহ সালমান জানিয়েছেন, তিনি আর মিউজিকের সঙ্গে গান পরিবেশন করবেন না। এটি তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানিয়েছেন তিনি।
নিজের আগের কয়েকটি পরিবেশনা নিয়েও দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন সালমান। তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন ও তার কল্যাণ কামনা করেন, তারা দীর্ঘদিন ধরেই মিউজিকের সঙ্গে গান পরিবেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছিলেন।
সালমান জানান, ২০২৪-পরবর্তী বিশেষ প্রেক্ষাপটে সংগঠনের কয়েকজনের পরামর্শে সাধারণ মানুষের কাছে কাওয়ালির মাধ্যমে নতুন ধারার সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি ‘কাসিদা ব্যান্ড’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানেও গান পরিবেশন করেন তিনি।
তবে এখন নিজের ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মিউজিকের সঙ্গে গান পরিবেশন থেকে পুরোপুরি বিরত থাকার ঘোষণা দিয়েছেন আহমাদ আতাউল্লাহ সালমান।