আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত

Front line Bangladesh 13 Sep, 2026 • 04:46 PM
ছবির ক্যাপশন: ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। ওই দিন জেলার পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। নতুন সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। তিনি বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুও সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফরে আসবেন বলে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে পথসভাস্থল প্রস্তুত করা হচ্ছিল।

ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল ও মঞ্চের জায়গা উঁচু করা হয়েছে। পাশাপাশি উদ্বোধনী ফলক স্থাপনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল।

এ ছাড়া ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।

ট্যাগ
ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 04:46 PM
বিজ্ঞাপন (Compact)