আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে হাইকোর্টে জামিন

Front line Bangladesh 06 Sep, 2026 • 12:10 PM
ছবির ক্যাপশন: প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হাইকোর্টের জামিনের আদেশের পর বিদিশার কারামুক্তির বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ট্যাগ
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে হাইকোর্টে জামিন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Sep, 2026 • 12:10 PM
বিজ্ঞাপন (Compact)