আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গাড়ি ব্যবসায় প্রতারণার অভিযোগে ডি.এ কর্পোরেশনের মালিক গ্রেপ্তার

Front line Bangladesh 07 Sep, 2026 • 11:11 PM
ছবির ক্যাপশন: গাড়ি ব্যবসায় প্রতারণার অভিযোগে ডি.এ কর্পোরেশনের মালিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:

গাড়ি ব্যবসার আড়ালে প্রতারণা, গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ এবং ব্যবসায়ীদের গাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ইমন রহমান শিশির নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি ডি.এ কর্পোরেশনের প্রোপাইটর ইমন রহমান শিশির বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি গত প্রায় এক বছর ধরে রাজধানীর বাড়িধারা এলাকার একটি শোরুমে অন্য ব্যবসায়ীদের গাড়ি প্রদর্শন করে বিভিন্ন ক্রেতার সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে আসছিলেন।

অভিযোগকারীদের দাবি, গাড়ি প্রি-অর্ডারের কথা বলে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা অগ্রিম নেওয়া হলেও পরবর্তীতে অনেক গ্রাহককে গাড়ি সরবরাহ করা হয়নি। একইভাবে, কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বিক্রির কথা বলে গাড়ি নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও সংশ্লিষ্টরা দাবি করেছেন।

পরবর্তীতে ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পুলিশের নজরে আসে। এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় সোমবার রাত আনুমানিক ৯টার দিকে শোরুম/অফিস থেকে ইমন রহমান শিশিরকে গ্রেপ্তার করা হয়।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ট্যাগ
গাড়ি ব্যবসায় প্রতারণার অভিযোগে ডি.এ কর্পোরেশনের মালিক গ্রেপ্তার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 11:11 PM
বিজ্ঞাপন (Compact)