আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

গাজীপুরে গার্মেন্টস ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

Front line Bangladesh 03 Oct, 2026 • 04:29 PM
ছবির ক্যাপশন: গাজীপুরে গার্মেন্টস ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টস ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ছাড়া গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, একটি ইউনিট দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছায়। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ
গাজীপুরে গার্মেন্টস ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Oct, 2026 • 04:29 PM
বিজ্ঞাপন (Compact)