আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

Front line Bangladesh 28 Sep, 2026 • 06:16 PM
ছবির ক্যাপশন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২ এর সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ছামির ইসলাম (২০) ও মো. মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি-১১-, সিপিসি-২ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআরবি-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 06:16 PM
বিজ্ঞাপন (Compact)