আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 1:12
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৪৭ হাজার টাকা জরিমানা

Front line Bangladesh 21 Sep, 2026 • 08:30 PM
ছবির ক্যাপশন: কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৪৭ হাজার টাকা জরিমানা
মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি দোকানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৮৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘন এবং ধারা ১৫(১)-এর ক্রমিক ৪ অনুযায়ী দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে দোকান দুটিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান ৪৭ হাজার টাকা জরিমানা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Sep, 2026 • 08:30 PM
বিজ্ঞাপন (Compact)