আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

Front line Bangladesh 19 Sep, 2026 • 04:03 PM
ছবির ক্যাপশন: কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে তুহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।

পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিন নামের একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

তবে আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কেন তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

ঘটনার কারণ ও অপ্রতীমের মৃত্যুর প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ট্যাগ
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার আটক ১
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Sep, 2026 • 04:03 PM
বিজ্ঞাপন (Compact)