আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

Front line Bangladesh 24 Sep, 2026 • 05:56 PM
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠন না হলে ভবিষ্যতে আর রাষ্ট্র পুনর্গঠন সম্ভব হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। তার ভাষায়, ’৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে এক হয়েছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের ভূমিকা নিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত এবার সংসদে বিরোধী দলে রয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার মতে, ছায়া মন্ত্রিসভার কাজ সরকারের কার্যক্রমে সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বাধীন ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত চেষ্টা করছে এবং লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে।” এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Sep, 2026 • 05:56 PM
বিজ্ঞাপন (Compact)