আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

Front line Bangladesh 16 Sep, 2026 • 04:13 PM
ছবির ক্যাপশন: অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধির আওতায় ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আদেশ কার্যকর থাকা অবস্থায় আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এ সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগ
অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Sep, 2026 • 04:13 PM
বিজ্ঞাপন (Compact)