আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

"মাদক ছাড়ুন, না হয় রামচন্দ্রপুর ছাড়ুন: বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশে বিএনপি নেতা মহিউদ্দিন"

Front line Bangladesh 17 Aug, 2026 • 07:19 PM
ছবির ক্যাপশন: "মাদক ছাড়ুন, না হয় রামচন্দ্রপুর ছাড়ুন: বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশে বিএনপি নেতা মহিউদ্দিন"

মোঃ শাহজাহান বাশার 
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার উদ্যোগে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি মাদকবিরোধী র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​রোববার বিকেলে অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালীটি শুরু হয়ে রামচন্দ্রপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "হয় মাদক ছাড়ুন, না হয় রামচন্দ্রপুর ছাড়ুন।" এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
​বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমের সভাপতিত্বে এবং রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম কামরুজ্জামান।
​সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​শিক্ষাবিদ ও ধর্মীয় প্রতিনিধি: অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন এবং রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোস্তফা কামাল।
​রাজনৈতিক নেতৃবৃন্দ: 
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রিপন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুস ছাত্তার সরকার বাবু এবং কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া।
​সাংবাদিক ও সুশীল সমাজ: 
বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদ এবং শাহানুর আলম খাঁন।
​অনুষ্ঠানে বক্তারা সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান।

ট্যাগ
"মাদক ছাড়ুন না হয় রামচন্দ্রপুর ছাড়ুন: বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশে বিএনপি নেতা মহিউদ্দিন"
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 07:19 PM
বিজ্ঞাপন (Compact)