আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 11:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোট দিলেন বিএনপি প্রার্থী ফয়সল আমিন

Front line Bangladesh 29 Oct, 2026 • 10:48 AM
ছবির ক্যাপশন: বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোট দিলেন বিএনপি প্রার্থী ফয়সল আমিন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। এর আগে শহরের সেনুয়া পুরাতন গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনটি তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনের ১৮৫টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রুহিয়া উপজেলার ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ভূল্লী উপজেলার ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
ট্যাগ
বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোট দিলেন বিএনপি প্রার্থী ফয়সল আমিন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Oct, 2026 • 10:48 AM
বিজ্ঞাপন (Compact)