আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 6:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস ইসির

Front line Bangladesh 28 Oct, 2026 • 05:55 PM
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস ইসির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওর্ন ক্যামেরা।

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

সিনিয়র সচিব জানান, ভোটাররা যাতে কোনো ধরনের বাধা, ভয়ভীতি বা আতঙ্ক ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ
ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস ইসির
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Oct, 2026 • 05:55 PM
বিজ্ঞাপন (Compact)