আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 28 Oct, 2026 • 10:12 AM
ছবির ক্যাপশন: ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। একই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার চায় না। আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

তিনি আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।


ট্যাগ
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Oct, 2026 • 10:12 AM
বিজ্ঞাপন (Compact)