আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Front line Bangladesh 20 Sep, 2026 • 05:02 PM
ছবির ক্যাপশন: ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব জানান, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও প্রতিনিধি দলে রয়েছেন।

সফরসঙ্গীদের নিরাপত্তা প্রসঙ্গে আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকুই সেখানে অবস্থান করবেন। সফরের দৈর্ঘ্যের চেয়ে সময়ের যথাযথ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রতিনিধি দলে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ হবে।

এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ২ জুনের নির্বাচনে তিনি ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

ট্যাগ
৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 05:02 PM
বিজ্ঞাপন (Compact)