আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথম পর্ব ৮ জানুয়ারি

Front line Bangladesh 03 Sep, 2026 • 04:05 PM
ছবির ক্যাপশন: ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথম পর্ব ৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নয়নে কিছুটা সময় প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে প্রতিবছরের মতো ২০২৭ সালেও টঙ্গীর তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ট্যাগ
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে প্রথম পর্ব ৮ জানুয়ারি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Sep, 2026 • 04:05 PM
বিজ্ঞাপন (Compact)