আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল

Front line Bangladesh 15 Sep, 2026 • 04:31 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

এক দিনের সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কর্মসূচি রয়েছে।

দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে।

দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

ট্যাগ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Sep, 2026 • 04:31 PM
বিজ্ঞাপন (Compact)