আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

Front line Bangladesh 28 Aug, 2026 • 02:16 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

রুশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

অভিনন্দন বার্তায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Aug, 2026 • 02:16 PM
বিজ্ঞাপন (Compact)