আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের সাক্ষাৎ

Front line Bangladesh 17 Sep, 2026 • 05:54 PM
ছবির ক্যাপশন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচন ও দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সাইফুল হক আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

ট্যাগ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের সাক্ষাৎ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 05:54 PM
বিজ্ঞাপন (Compact)