আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: এমপি জিএম নজরুলের রিমান্ড চাবে পুলিশ

Front line Bangladesh 21 Sep, 2026 • 01:02 PM
ছবির ক্যাপশন: দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: এমপি জিএম নজরুলের রিমান্ড চাবে পুলিশ

ডেস্ক রিপোর্ট:
দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এমপি নজরুল ইসলামের রিমান্ড আবেদন করা হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলে বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় এমপি জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের রোববার রাতে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে তার মেয়েকে এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ
দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: এমপি জিএম নজরুলের রিমান্ড চাবে পুলিশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Sep, 2026 • 01:02 PM
বিজ্ঞাপন (Compact)