আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Front line Bangladesh 06 Sep, 2026 • 12:01 PM
ছবির ক্যাপশন: দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং।

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।

দুই দিনের সফর শেষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান এবং রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর।

ট্যাগ
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Sep, 2026 • 12:01 PM
বিজ্ঞাপন (Compact)