আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 9:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

Front line Bangladesh 05 Sep, 2026 • 04:41 PM
ছবির ক্যাপশন: জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সংকট সমাধানে সম্ভাব্য সব বিকল্প উৎস ব্যবহারের চেষ্টা চলছে। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতিসহ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিবর্তন বাস্তবায়নে আরও সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অবৈধ অভিবাসন বন্ধেও সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে।

শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান করা কঠিন। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

ট্যাগ
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 04:41 PM
বিজ্ঞাপন (Compact)