আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 6:27
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

Front line Bangladesh 23 Sep, 2026 • 03:11 PM
ছবির ক্যাপশন: জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পোস্টের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে তাদের এ সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ড. খলিলুর রহমান তার পোস্টে সাক্ষাৎটিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ব্যক্তিগত মতবিনিময়’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তাদের মধ্যে এ সংক্ষিপ্ত আলাপ হয়। ট্রাম্প এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ট্যাগ
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Sep, 2026 • 03:11 PM
বিজ্ঞাপন (Compact)