আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 8:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

কারখানা বন্ধের তথ্য সম্পূর্ণ ভুল’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

Front line Bangladesh 02 Sep, 2026 • 07:42 PM
ছবির ক্যাপশন: কারখানা বন্ধের তথ্য সম্পূর্ণ ভুল’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি কিংবা ২০০ থেকে ৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে—এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল হাসান প্রশ্ন করেন, বিভিন্ন গণমাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি এবং কোথাও ২০০ থেকে ৩০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং সেগুলো কবে নাগাদ চালু করা সম্ভব হবে—এ বিষয়ে জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয়। তিনি বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন—আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয় বলেও জানান তিনি।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

ট্যাগ
কারখানা বন্ধের তথ্য সম্পূর্ণ ভুল’ সংসদে জানালেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 02 Sep, 2026 • 07:42 PM
বিজ্ঞাপন (Compact)