আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 7:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

Front line Bangladesh 20 Sep, 2026 • 06:45 PM
ছবির ক্যাপশন: ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সেদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

ওমরাহ শেষে নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফিরলেন তিনি।

ট্যাগ
ওমরাহ শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 06:45 PM
বিজ্ঞাপন (Compact)