ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতনের অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এ অবস্থানের কথা জানান আসিফ নজরুল।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’ মোদির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’
মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।’
আসিফ নজরুলের মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্রের সংখ্যা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তাঁর রাজনীতির প্রভাবের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’
এদিকে, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ আন্দোলনে ককরোচ জনতা পার্টি যুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।
তথ্যসূত্র: আসিফ নজরুলের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।
