আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

শত বছর পর নতুন বন্য বিড়ালের প্রজাতির সন্ধান

Front line Bangladesh 19 Sep, 2026 • 06:36 PM
ছবির ক্যাপশন: শত বছর পর নতুন বন্য বিড়ালের প্রজাতির সন্ধান

বলিভিয়ার পাহাড়ি ইয়ুঙ্গাস এলাকায় এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়ালের প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাণীটির নাম দেওয়া হয়েছে ‘টিলকায়ো টাইগার ক্যাট’। এর বৈজ্ঞানিক নাম Leopardus tilcayo।

ছোট আকৃতির এই বন্য বিড়ালের শরীরে চিতাবাঘের মতো ছোপ রয়েছে। স্থানীয় বাসিন্দারা আগে প্রাণীটিকে সাধারণ পোষা বিড়াল মনে করতেন। ‘টিলকায়ো’ নামটি স্থানীয়দের দেওয়া নাম থেকেই এসেছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি এবং কান গোলাকার। এখন পর্যন্ত মাত্র দুটি টিলকায়ো শনাক্ত করা হয়েছে। গবেষকেরা ওই দুই প্রাণীর সম্পূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করে এটিকে স্বতন্ত্র প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন।

১৯২৩ সালে উরুগুয়ের পাম্পাস ক্যাট শনাক্ত হওয়ার পর এটিই নতুন কোনো বন্য বিড়াল প্রজাতি শনাক্ত হওয়ার প্রথম ঘটনা বলে জানিয়েছেন গবেষকেরা।

২০২১ সালে শুরু হওয়া গবেষণার ফল বৃহস্পতিবার Current Biology সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত টিলকায়োর অস্তিত্ব শুধু বলিভিয়াতেই পাওয়া গেছে।

প্রজাতিটির সংখ্যা খুব কম হওয়ায় এটিকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও কমে গেলে বিলুপ্তির আশঙ্কা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন গবেষকেরা।

ট্যাগ
শত বছর পর নতুন বন্য বিড়ালের প্রজাতির সন্ধান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Sep, 2026 • 06:36 PM
বিজ্ঞাপন (Compact)