আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ভেনিসের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাঁধনের

Front line Bangladesh 08 Sep, 2026 • 06:08 PM
ছবির ক্যাপশন: ভেনিসের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাঁধনের

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে থানায় মামলা করার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, হামলার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে এবং বাংলাদেশ দূতাবাসও সহযোগিতা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বাঁধন বলেন, তিনি ভালো আছেন। একই সঙ্গে বিপদের সময় খোঁজ নেওয়া ও পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাঁধনের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দেওয়া ব্যক্তিরা তার, তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা ও হেনস্তা করেছেন। তিনি বলেন, ঘটনার পর ইতালির পুলিশ তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়।

অভিনেত্রী জানান, বাংলাদেশ দূতাবাস থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি থানায় গিয়ে মামলা করবেন। তার দাবি, ঘটনার বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে এবং হামলায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

বাঁধন বলেন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় তিনি মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছেন বলেও জানান।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথা তুলে ধরে বাঁধন বলেন, তিনি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এবং এটিকে জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত মনে করেন। নিজেকে ‘গর্বিত জুলাই যোদ্ধা’ বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

ট্যাগ
ভেনিসের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাঁধনের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 06:08 PM
বিজ্ঞাপন (Compact)