আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বাঁধনের কড়া বার্তা

Front line Bangladesh 14 Sep, 2026 • 11:33 AM
ছবির ক্যাপশন: আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বাঁধনের কড়া বার্তা

ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দলটিকে বড় রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী লীগের নেতাদের এমন রাজনৈতিক রূপরেখা তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি, যার কারণে ভবিষ্যতে দলটিকে বিব্রত বা লজ্জিত হতে হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে এসব কথা বলেন বাঁধন।

তিনি বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’

বাঁধন আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’

এ সময় বিমানবন্দরে বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক উপস্থিত ছিলেন।

ভেনিস উৎসব থেকে দেশে ফিরলেন বাঁধন

এর আগে গত সপ্তাহে ইতালিতে অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে যান বাঁধন।

সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার অর্জন করেছে।

৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন।

তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ওই সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

ঘটনার পর দেশের বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ ও তার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়।

ট্যাগ
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বাঁধনের কড়া বার্তা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Sep, 2026 • 11:33 AM
বিজ্ঞাপন (Compact)