আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সৌদির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় শায়খ সুদাইসের আহ্বান

Front line Bangladesh 16 Sep, 2026 • 12:56 PM
ছবির ক্যাপশন: সৌদির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় শায়খ সুদাইসের আহ্বান

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখা, যাচাই করে তথ্য প্রচার করা এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুতর বিষয়।

অনিশ্চয়তার সময়ে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্য প্রচারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। গুজব এবং যাচাই না করা কোনো খবর ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে শায়খ সুদাইস বলেন, মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকা, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করা এবং কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তথ্যের জন্য সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে—এমন কোনো সংবাদ প্রচার করা উচিত নয়।

বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন শায়খ আল-সুদাইস। একই সঙ্গে পবিত্র স্থানগুলো এবং সেগুলোর সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্যও প্রার্থনা করেন তিনি।

এ ছাড়া মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেন শায়খ সুদাইস।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ট্যাগ
সৌদির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় শায়খ সুদাইসের আহ্বান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Sep, 2026 • 12:56 PM
বিজ্ঞাপন (Compact)