আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

প্রতিদিনের জীবনে পড়ার মতো ৫টি গুরুত্বপূর্ণ দোয়া

Front line Bangladesh 19 Sep, 2026 • 06:23 PM
ছবির ক্যাপশন: প্রতিদিনের জীবনে পড়ার মতো ৫টি গুরুত্বপূর্ণ দোয়া

ধর্ম ডেস্ক

মুসলিমের দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট ছোট আমল রয়েছে, যেগুলো নিয়মিত পালন করলে জীবনের নানা কাজ ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় ও পরিস্থিতিতে সাহাবিদের নানা দোয়া শিখিয়েছেন। ঘর থেকে বের হওয়া, মসজিদে যাওয়া কিংবা যানবাহনে ওঠার মতো প্রতিদিনের সাধারণ কাজেও এসব দোয়া পড়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ওপর নিজের নির্ভরতা প্রকাশ করতে পারেন।

প্রতিদিনের জীবনে সহজেই পড়া যায়—এমন পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো।

১. যানবাহনে ওঠার দোয়া

আরবি:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ:
সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।

অর্থ:
তিনি পূতপবিত্র, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। অথচ এটি আয়ত্তে আনার ক্ষমতা আমাদের ছিল না। আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব।

সূরা যুখরুফ, আয়াত ১৩-১৪

ফজিলত:
যানবাহনে ওঠার সময় এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর কাছেই ফিরে যেতে হবে—এই বিষয়টি স্মরণ করা হয়।

২. মসজিদে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ:
আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ:
হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

হাদিস: আবু দাউদ, হাদিস: ৪৬৬

ফজিলত:
মসজিদে প্রবেশের সময় রাসুলুল্লাহ (সা.) আল্লাহর রহমত কামনা করে এই দোয়া পড়তেন। তাই মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়া সুন্নত।

ট্যাগ
প্রতিদিনের জীবনে পড়ার মতো ৫টি গুরুত্বপূর্ণ দোয়া
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Sep, 2026 • 06:23 PM
বিজ্ঞাপন (Compact)