আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ আতর উপহার পেলেন আজহারী

Front line Bangladesh 17 Sep, 2026 • 07:49 PM
ছবির ক্যাপশন: জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ আতর উপহার পেলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে জাকির নায়েকের কাছ থেকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার পান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায়লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন। দুনিয়ার সব দায়ীকে আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।”

‘কিসওয়াতুল কাবা’ আতর হলো পবিত্র কাবা শরিফের গিলাফ বা কিসওয়াহতে ব্যবহৃত বিশেষ সুগন্ধির আদলে তৈরি একটি জনপ্রিয় প্রিমিয়াম আতর।

এদিকে একই দিনে ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে তিনি জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।

এক পোস্টে বিষয়টি জানিয়ে আহমাদুল্লাহ লেখেন, “মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি ভার্সন।”

উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। তবে জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।

ট্যাগ
জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ বিশেষ আতর উপহার পেলেন আজহারী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 07:49 PM
বিজ্ঞাপন (Compact)