আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

Front line Bangladesh 05 Aug, 2026 • 06:35 PM
ছবির ক্যাপশন: মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অবশেষে মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলকিপার ইয়াসিন বোনোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও নোরা জানিয়েছেন, বোনো তার কেবলই একজন ঘনিষ্ঠ বন্ধু।

সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অংশ নিয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে নোরা বলেন, “হ্যাঁ, ও আমার বন্ধু।” তিনি বোনোর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি একজন অসাধারণ মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। তবে তাদের সম্পর্ক বন্ধুত্বের বাইরে নয় বলেও স্পষ্ট করেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে বোনোর প্রসঙ্গ উঠতেই নোরাকে কিছুটা লাজুক ভঙ্গিতে হাসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের এক সহ-সঞ্চালক মন্তব্য করেন, নোরা ও বোনোকে একসঙ্গে দারুণ মানাবে। জবাবে নোরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই বোনোকে চেনেন এবং কয়েক মাস আগে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে।

উল্লেখ্য, মরক্কোর কাসাব্লাংকায় নোরা ও বোনোকে একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এতদিন এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বর্তমানে ইয়াসিন বোনো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। দুর্দান্ত গোলরক্ষক হিসেবে, বিশেষ করে পেনাল্টি ঠেকানোর দক্ষতার কারণে, তিনি বিশ্ব ফুটবলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

ট্যাগ
মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Aug, 2026 • 06:35 PM
বিজ্ঞাপন (Compact)