আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Front line Bangladesh 30 Sep, 2026 • 01:51 PM
ছবির ক্যাপশন: বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।

আগামী ৯ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পাওয়ায় লুসি হ্যামিল্টন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া।

এদিকে পিঠের চোটের কারণে দুই সিরিজেই খেলতে পারবেন না পেসার ডারসি ব্রাউন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও এবারের দলে জায়গা পাননি।

অস্ট্রেলিয়ার নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বর্তমানে দলে ১২ জন খেলোয়াড় রয়েছে। নারী জাতীয় ক্রিকেট লিগের (WNCL) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে দলে আরও একজন ক্রিকেটার যুক্ত করা হতে পারে।

ডারসি ব্রাউনের চোট নিয়েও আশাবাদী অস্ট্রেলিয়া। অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের (WBBL) কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড

নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

ট্যাগ
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 30 Sep, 2026 • 01:51 PM
বিজ্ঞাপন (Compact)