আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

Front line Bangladesh 05 Sep, 2026 • 01:12 PM
ছবির ক্যাপশন: চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ নারী হকি দল। শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

চীনের মকিতে অনুষ্ঠিত এবারের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির আসরে প্রথম ম্যাচেই আক্রমণাত্মক হকি উপহার দেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এরপর একে একে স্কোরশিটে নাম লেখান ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনই জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চতুর্থ কোয়ার্টারে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় অধিনায়ক সারিকা রিমন দলের হয়ে পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তার জোড়া গোলেই বড় জয়ের পথ আরও সুগম হয় বাংলাদেশের।

শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।

ট্যাগ
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 01:12 PM
বিজ্ঞাপন (Compact)