আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Front line Bangladesh 16 Aug, 2026 • 06:08 PM
ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।

সড়কপথে কিশোরগঞ্জ যাওয়ার সময় বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ের খবর পান প্রধানমন্ত্রী। এরপরই তিনি ভিডিও কলে টাইগারদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে অভিনন্দন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আপনারা সবাই সুস্থভাবে আসেন। অনেক অনেক দোয়া থাকল সবার জন্য।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হয়েছে।

সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ দল একই ধারাবাহিকতা ধরে রেখে সাফল্য পাবে—এমন প্রত্যাশা এখন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর।

ট্যাগ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 06:08 PM
বিজ্ঞাপন (Compact)