আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে বাংলাদেশ

Front line Bangladesh 16 Aug, 2026 • 02:14 PM
ছবির ক্যাপশন: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ, সেই ডারউইনেই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা।

রোববার (১৬ আগস্ট) এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলেও বড় পরিবর্তন এসেছে। জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট শতাংশ (PCT) ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭ হয়েছে। এর ফলে তালিকার চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া চলতি ২০২৫-২৭ চক্রে দ্বিতীয়বার হারের মুখ দেখলেও ৭৭.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। তবে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৭৫।

৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পরেই বাংলাদেশের অবস্থান। আর ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য শুধু ঐতিহাসিক অর্জনই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের সামনে এখন রয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচেও জয় পেলে পয়েন্ট শতাংশ আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে টাইগারদের।

ট্যাগ
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে বাংলাদেশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 02:14 PM
বিজ্ঞাপন (Compact)