আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না’, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

Front line Bangladesh 13 Sep, 2026 • 04:53 PM
ছবির ক্যাপশন: ‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না’, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সম্প্রতি আসিফ নজরুলের পোষা ছাগল চুরির প্রসঙ্গ তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল।’ একই সঙ্গে সামনে সুযোগ পেলে আরও একটি ছাগল খাওয়ার কথাও বলেন তিনি।

তবে নিজের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি দেখেছেন কারা কী খেয়েছে। একটি না খাওয়ানোর জন্য তাদের ধিক্কার জানিয়ে তিনি আরেকটিও খাওয়ার কথা বলেছেন বলে দাবি করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল তার পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা এবং এ ঘটনায় তার ছোট মেয়ের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। ছাগলটি চুরির ঘটনাকে তিনি তার জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেন।

এর আগে ২০২৪ সালের শেষ দিকে রাজধানীর হেয়ার রোডে আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে তার ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজ হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগ
‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না’ মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 04:53 PM
বিজ্ঞাপন (Compact)