আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

Front line Bangladesh 20 Sep, 2026 • 12:13 PM
ছবির ক্যাপশন: সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের সিদ্ধান্তের ভিত্তিতেই সংবিধান সংস্কার হওয়া উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়া সমীচীন নয়। এ কারণেই আজকের মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেবে না।’

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ীই সংবিধান সংস্কার করতে হবে।

এদিকে রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রয়েছে।

সভায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে দল ও জোটগুলোর মতামত উপস্থাপনের জন্য তাদের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ
সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 12:13 PM
বিজ্ঞাপন (Compact)