আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:31
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

Front line Bangladesh 10 Sep, 2026 • 03:30 PM
ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে সম্প্রতি জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া চার নতুন সদস্যকে নিয়ে এটিই হবে প্রথম বৈঠক।

নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া চলমান জাতীয় পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী করণীয় নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা মতামত দিতে পারেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।

ট্যাগ
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Sep, 2026 • 03:30 PM
বিজ্ঞাপন (Compact)