আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:33
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

Front line Bangladesh 09 Sep, 2026 • 01:01 PM
ছবির ক্যাপশন: ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ, তদন্ত করছে পুলিশ

নেত্রকোণায় সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আটক নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ মোট পাঁচজনকে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে সাদিয়া ইসলাম ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয়রা বিকেলে ওই নারীকে পুলিশে সোপর্দ করেছেন। প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের যে অভিযোগ উঠেছে, তার সত্যতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা ও দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 09 Sep, 2026 • 01:01 PM
বিজ্ঞাপন (Compact)